হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে বিএনপি নেতা-কর্মীদের চায়ের আড্ডার দোকানের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

চায়ের দোকানের কাছে বোমাসদৃশ বস্তু দুটি পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ষোলটাকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ি-সংলগ্ন জগত নামের এক ব্যক্তির চায়ের দোকানের পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। চায়ের দোকানটিতে বিএনপির নেতা-কর্মীরা নিয়মিত আড্ডা দেন।

ষোলটাকা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমতৈল গ্রামের বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘মনিরুজ্জামান মনিসহ আমতৈল, মানিকদিয়া ও কেশবনগর—এই তিন গ্রামের বিএনপির নেতা-কর্মী ও সাধারণ লোকজন জগতের চায়ের দোকানে বসে আড্ডা দেয়। ওই দোকানের সঙ্গে বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেনের একটি ব্যানার রয়েছে। সেই ব্যানারের নিচে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দুটি পাওয়া গেছে। বিএনপির নেতা-কর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখানোর জন্য একটি চক্র এগুলো রেখে যেতে পারে বলে সন্দেহ করছি। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করছি।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, দুটি বোমাসদৃশ বস্তু রাখার ঘটনায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেন বলেন, বিষয়টি হালকাভাবে নেওয়ার কিছু নেই। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দ্রুত জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে।

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

পান্তাভাতে সেহরি-ইফতার, চরম কষ্টে বিধবা আয়েশার পরিবার

ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা

শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম: খাল খননের মাটি যাচ্ছে ইটভাটায়

সুন্দরবনের গোলপাতা ও কাঁকড়া: আহরণের আগে ‘শারণ’

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি