হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-পাগলা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-পাগলা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ সোমবার দুপুর ১২টা থেকে ফতুল্লার বিসিক এলাকায় এই অবরোধ শুরু হয়।

এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি কারখানা। বন্ধ করে দেওয়া হয় আশপাশের গার্মেন্টস।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলছেন, বিনা নোটিশে বেতন পরিশোধ না করে বন্ধ করে দেওয়া হয়েছে ক্রোনী গার্মেন্টস ও একই গ্রুপের অবন্তী কালার টেক্স। বারবার বেতন পরিশোধের দাবি জানালেও মালিকপক্ষ টালবাহানা করছে। নারায়ণগঞ্জ প্রশাসনও কোনো সমাধান দিতে পারছে না।

বেলা ১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা পুরো বিসিক শিল্পাঞ্চল বন্ধ করে দেয়। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালাচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, ‘ক্রোনী ও অবন্তী গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে পারছে না। দীর্ঘদিন যাবতই এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ রয়েছে। এখানে জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। সকলে মিলে শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করছি।’

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী