হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ব্যবসায়ী নিহত

মিরসরাই, চট্টগ্রাম প্রতিনিধি

এনামুল হক আইয়ুব । ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদের দিন প্রাইভেট কারে বাড়ি ফেরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) ভোরে দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম এনামুল হক আইয়ুব (৪০)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার শামসুল হকের ছেলে। আইয়ুব অর্ণব করপোরেশনসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যক্তিগত গাড়িতে চট্টগ্রাম শহর থেকে কুমিল্লার স্বজনদের সঙ্গে ঈদ করতে যাচ্ছিলেন এনামুল হক আইয়ুব। পথিমধ্যে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনার স্থলে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

জামালপুরে মানুষের ভারে ভেঙে পড়েছে ব্রিজ: ৫ শিশু-কিশোরের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে ঈদগাহে চাঁদা উত্তোলনের অভিযোগে যুবককে গণপিটুনি

সরকারি শিশু পরিবারে ঈদ: ঘরে ফেরার স্বপ্নহীন কিছু শিশুর গল্প

বরিশালে বাসদের উদ্যোগে ‘মানবতার ঈদ উৎসব’

চার মাস জামাতে নামাজ পড়ে চৌদ্দগ্রামে ১৪ কিশোর পেলো বাইসাইকেল

রামগড়ে ফার্মেসির সামনে থেকে ২ লাখ ১০ হাজার টাকা চুরি, তিনজন গ্রেপ্তার

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, ৩ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ আরও ২

আমরা সবাই সমান নাগরিক, সংখ্যালঘু ভাবার কোনো কারণ নেই: ডেপুটি স্পিকার

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, নিহত ২