হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে গুলিয়াখালী সৈকতে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী।

ভুক্তভোগী তরুণী একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। সীতাকুণ্ড থানার পুলিশ বেলা ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণী, তাঁর ছোট ভাই ও এক ছেলেবন্ধুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী জানান, তিনি দুপুরে তাঁর ছোট ভাই ও এক ছেলেবন্ধুর সঙ্গে সৈকতে ঘুরতে যান। একপর্যায়ে চার যুবক তাঁদের জিম্মি করে উপকূলের ঝাউবাগানে নিয়ে যান। সেখানে ছেলেটিকে মারধর করে ঝাউগাছের সঙ্গে বেঁধে রেখে তাঁকে চারজন ধর্ষণ করেন। এ সময় ছোট ভাই দৌড়ে গিয়ে সৈকতে থাকা লোকজনের কাছে সহযোগিতা চায়। তখন তাঁরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

ওই কলেজছাত্রী বলেন, ‘ধর্ষণকারীদের হাত থেকে রেহাই পেতে অনেক আকুতি-মিনতি করেছি। তাদের পায়েও ধরেছি। কিন্তু তারপরও তাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারিনি।’

স্থানীয় বাসিন্দা মুন্না বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করেছি। তাঁর চোখেমুখে ছিল ভয়ের ছাপ। তিনি গণধর্ষণের শিকার হয়েছেন বলে আমাদের জানিয়েছেন।’

এদিকে দিনদুপুরে সমুদ্রসৈকতে ধর্ষণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জানান, গুলিয়াখালী সমুদ্রসৈকতে পর্যটক ও দর্শনার্থীর ব্যাপক সমাগম ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। সৈকতে আসা পর্যটকেরা কিশোর গ্যাং, বখাটে ও সন্ত্রাসীদের হাতে হয়রানির শিকার হন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণী, তাঁর ভাই ও বন্ধুকে উদ্ধার করেছে। তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জড়িতদের নাম-পরিচয় সংগ্রহ করেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত