হোম > সারা দেশ > রাজশাহী

নদে ৫০টি গুলিভর্তি বক্স পেল দুই শিশু

নাটোর প্রতিনিধি 

গুলিভর্তি বক্স। ছবি: আজকের পত্রিকা

নাটোরের সিংড়া উপজেলায় নাগর নদে মাছ ধরার সময় ৫০টি গুলিভর্তি একটি বক্স পেয়েছে দুই শিশু। পরে খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিংড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া এলাকাসংলগ্ন নাগর নদে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, পানি কম থাকায় দুপুরে বাড়িসংলগ্ন নাগর নদে মাছ ধরতে নামে মোস্তাকিম (৯) ও জাবের (৭) নামের দুই শিশু। তারা সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে। তারা দুই হাত দিয়ে ঘোলা পানিতে মাছ ধরছিল। এ সময় কাদার ভেতর ডুবে থাকা একটি প্লাস্টিকের বাক্সে তাদের হাত আটকে যায়। বাক্সটি তুলে তারা নদীর পাড়ে এনে খুলে ভেতরে ৫০টি পিস্তলের গুলি ও পিস্তল পরিষ্কারের সরঞ্জাম দেখতে পায়। তৎক্ষণাৎ তারা বাক্সটি বন্ধ করে নিজ বাড়িতে নিয়ে আসে। গুলিভর্তি বাক্সটি দেখে তাদের মা মরিয়ম বেগম (৪০) সিংড়া থানায় ফোন করে খবর বিষয়টি জানালে পুলিশ তাদের বাড়িতে গিয়ে বাক্সসহ ভেতরের গুলি ও সরঞ্জাম থানায় নিয়ে আসে।

শিশুদের মা মরিয়ম বেগম বলেন, ‘দুই ছেলে মাছ ধরতে গিয়ে কিছুক্ষণ পর একটি মাঝারি আকারের বক্স হাতে নিয়ে বাড়িতে ফিরে আসে। বক্সটি খুলে দেখি ভেতরে পিস্তলের গুলি। পরে প্রতিবেশীদের সহায়তায় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বক্সসহ গুলি পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একটি প্লাস্টিকের বাক্সের ভেতর থাকা ৫০টি পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে CBC 32 AUTO লেখা ছিল। এ ছাড়া বক্সের মধ্যে পিস্তলের ব্যারেল পরিষ্কার করার প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পাওয়া গেছে।

নাটোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম বলেন, গুলি উদ্ধারের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এসব কোথা থেকে এল এবং কারা রেখে গেছে—তা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

ভাতাভোগী আ.লীগ সমর্থকদের চাল না দেওয়ার অডিও ভাইরাল

ভোলায় প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিককে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত

এমপি আসার খবরে সকালে হাসপাতালে ভর্তি বিএনপির ২৩ নেতা-কর্মী, বিকেলে হাসপাতাল ত্যাগ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: ঘটনার তদন্তে পৃথক ২টি কমিটি গঠন

কেরানীগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা