হোম > সারা দেশ > ভোলা

ভোলায় জয় পেলেন আন্দালিভ পার্থ

ভোলা প্রতিনিধি

আন্দালিভ রহমান পার্থ। ছবি: সংগৃহীত

ভোলা-১ (সদর) আসনে বিএনপির জোট মনোনীত প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা নায়েবে আমির মো. নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

প্রায় ১৭ বছর পর এই আসনে ৩০ হাজার ৬৮৯ ভোটের ব্যবধানে বড় জয় পেয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

সর্বশেষ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে চারদলীয় জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ভোলা-১ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ৬১ জন। তাঁদের মধ্যে ভোট দেন ২ লাখ ৫ হাজার ৬৭১ জন। আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওবায়েদুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৯১ ভোট। গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান (জুয়েল মিয়া) ট্রাক প্রতীকে পেয়েছেন ১ হাজার ১০৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. আকবর হোসাইন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৯৪ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী চেয়ার প্রতীকে পান ৩০২ ভোট। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. মিজানুর রহমান আম প্রতীকে পান ২১৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রফিজুল হক সূর্যমুখী প্রতীকে পেয়েছেন ১৩৩ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪১ হাজার ৮২টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৪ হাজার ৩৭৪টি; যার শতকরা হার ৫১.৭১।

আজ শুক্রবার সকালে ভোলা জেলা বিজেপির সভাপতি মো. আমিরুল ইসলাম রতন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দৃষ্টিতে পার্থ তিন কারণে জয়ী হয়েছেন। এক নম্বর কারণ হচ্ছে, তিনি ভোলার উন্নয়নের রূপকার নাজিউর রহমান মঞ্জুর বড় ছেলে। দুই নম্বর হচ্ছে, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ঐক্যের মাধ্যমে তিনি নির্বাচিত হন এবং তিন নম্বর কারণ হলো, ব্যক্তিগতভাবে সারা দেশের মানুষ আন্দালিব রহমান পার্থকে চেনেন, ভালোবাসেন। তিনি অনেকের কাছে আইকন। ভোলার মানুষ মরহুম নাজিউর রহমান মঞ্জুকে বিশ্বাস করেছিলেন। বর্তমানে আন্দালিব রহমান পার্থকেও ভোলাবাসী বিশ্বাস করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আগামী দিনে বাবা নাজিউর রহমান মঞ্জুর অসমাপ্ত উন্নয়নকাজগুলো তাঁর ছেলে পার্থ করবেন বলে মনে করি।’

সিরাজগঞ্জ-১ আসনে স্বাধীনতার পর প্রথম জয় পেল বিএনপি

চট্টগ্রামে এনসিপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

মেহেরপুরের দুটি আসনেই জামায়াত জোট প্রার্থী বিজয়ী

চট্টগ্রাম বিভাগের ৫৮ আসনে জামায়াত জোটের ভরাডুবি

মারধরের শিকার সেই স্বতন্ত্র প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীর বিভাগ: ৩৯টি আসনের ২৮টিতেই বিএনপি জয়ী

চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে: মিজানুর রহমান মিনু

বরিশাল বিভাগের ২১ আসনের ১৬টিতেই বিএনপি

মানিকগঞ্জে বিএনপির পুরোনো ঘাঁটি পুনর্দখল: তিন আসনেই দাপুটে জয়