হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে আলাউদ্দিন হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আলাউদ্দিন হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর মোহনপুরে জামায়াত কর্মী মো. আলাউদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ সোমবার নগরীর সাহেববাজার এলাকায় এ বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তুজা, নগর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসা কল্যাণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স প্রমুখ। সঞ্চালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

বক্তারা বলেন, ‘মো. আলাউদ্দিন হত্যার দুদিন হয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আসামি গ্রেপ্তারে কোনো ধরনের গড়িমসি বরদাশত করা হবে না।’

বক্তারা আলাউদ্দিনের খুনিদের আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় গত শনিবার রাতে মো. আলাউদ্দিনের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা মো. ওমর ও রাইসুলের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁকে নৃশংসভাবে আক্রমণ করেন। এতে গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ: শতবর্ষীসহ অর্ধশত গাছ উজাড়

বইমেলায় ভিন্ন রকম ইফতার

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক

খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

ট্রেনে উঠে ৮ মাস নিখোঁজ শিশু আবদুল্লাহ, অতঃপর...

টাঙ্গাইলে শালবনের অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই: ২ জন কারাগারে

নোয়াখালী খাল থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার