হোম > সারা দেশ

রাজধানীর রূপনগরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রূপনগরে বিরুলিয়া বেড়িবাঁধে দুটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পিকআপ ভ্যানের ওপরে থাকা চার শ্রমিক ও এক ট্রাকড্রাইভার আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ওলে দুজন মারা যান।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটা এ সংঘর্ষে নিহতরা হলেন কোকাকোলা গাড়ির শ্রমিক রফিক (২৫) ও ট্রাকচালক বাদল (৪৫)। আহতরা হলেন ফয়সাল (১৯), সেলিম (২৬), রিপন (২৫) ও আলম (৪৫)। 

মৃত রফিকের সহকর্মী জিলানী সর্দার জানান, রফিক শ্রমিকের কাজ করতেন। রাতে টঙ্গী থেকে একটি পিকআপে কোকাকোলা নিয়ে শ্যামলী যাচ্ছিলেন। পিকআপের ওপরে চারজন ছিলেন। রূপনগর বেড়িবাঁধ এলাকায় গেলে একটি পাথরের ট্রাক ও একটি বালুর ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপের ওপরে থাকা তিন শ্রমিক ও চালক আলম আহত হন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে এলে শ্রমিক রফিক মারা যান। মৃত রফিকের বাড়ি লালমনিরহাট সদরে। বাবার নাম আবু জাফর। 

মৃত বাদলের বাবা খলিলুর রহমান জানান, তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়। বর্তমানে উত্তরা নলগোলা এলাকায় থাকতেন বাদল।

 তিনি ১০ চাকার বড় ট্রাক চালাতেন। ঘটনার সময় তিনি মুন্সিগঞ্জ থেকে পাথর নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারালেন সাব্বির, জড়িতদের খুঁজছে পুলিশ

জোয়ারে বিধ্বস্ত হাতিয়ার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

আরিচায় দুই যুবদল নেতার স্পিডবোটে ডাকাতি, ১০ লাখ টাকার ইঞ্জিন লুট

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে স্বামীর মৃত্যু

ধূমায়িত চায়ের পেয়ালায় চুমুক, উড়ছে বইয়ের পাতা: চায়ের দোকানে ব্যতিক্রমী পাঠাগার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ক্যাম্পাসে নিষিদ্ধ

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, ট্রাকচালকের সহকারী নিহত, আহত ১২ রুশ নাগরিক

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

এক সপ্তাহে মরিচের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা

নোয়াখালীতে পলিথিন কারখানা অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা