হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম সদর উপজেলায় খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন দুজন।

উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজারে এ ঘটনা ঘটে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোরচর এলাকার উমেদ আলী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ‘প্রভাতী’ প্রকল্পের বাজার উন্নয়ন কাজের সড়কবাতি সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁরা মারা যান।

মিজানের বাড়ি জেলা সদরের হলোখানা ইউনিয়নের মদাজালছাড়া গ্রামে। তাঁর বাবার নাম মজিবর রহমান। আর উমেদ আলী ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোরচর গ্রামের আদর আলীর ছেলে।

উমেদ আলী বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে চেয়ারম্যান আব্দুল মালেক জানান, প্রভাতী প্রকল্পের বাজার উন্নয়নকাজের অধীন সড়কবাতি স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকসহ দুজন মারা গেছেন। বাতি স্থাপনের জন্য লোহার বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় পাশে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইনের তারের সঙ্গে ওই খুঁটির স্পর্শ লাগে। এতে শ্রমিক মিজান বিদ্যুতায়িত হন। তাঁকে সাহায্যে এগিয়ে গেলে অপর তিনজনও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মিজান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। কারও গাফিলতি থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ: শতবর্ষীসহ অর্ধশত গাছ উজাড়

বইমেলায় ভিন্ন রকম ইফতার

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক

খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ট্রেনে উঠে ৮ মাস নিখোঁজ শিশু আবদুল্লাহ, অতঃপর...

টাঙ্গাইলে শালবনের অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই: ২ জন কারাগারে

রাজশাহীতে আলাউদ্দিন হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নোয়াখালী খাল থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার