হোম > সারা দেশ > ঢাকা

বিক্ষোভের ডাক নিষিদ্ধ হিযবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত

আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

‘মার্চ ফর খিলাফত’ নামে এই বিক্ষোভ সমাবেশ পালনের পরিকল্পনা করার সংবাদে এরই মধ্যে সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।

সিটিটিসি বলছে, প্রত্যেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদের জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে। তাঁদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সিটিটিসির প্রচেষ্টা অব্যাহত।

হিযবুত তাহরীরের কর্মসূচি ঘোষণার বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

সুবর্ণচরে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা–ভাঙচুর, আটক ২

অবৈধভাবে ইতালিযাত্রা: লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে ডাসারের যুবকের মৃত্যু

পানছড়িতে তেল বিক্রি নিয়ে সংঘর্ষ, আহত ২

পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নিকুঞ্জে আবাসিক ভবনে মদ–সিসা বার, অভিযান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাকৃবির ছাত্রী হলের বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ ও ভাঙচুর

শাহজালালে ৬০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

সাভারে মহাসড়কে অটো চালানোর আবদার না মানায় হামলায় ২ পুলিশ সদস্য আহত

ভোলায় হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের সদিচ্ছা দরকার: শিক্ষামন্ত্রী