হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ইয়াবাসহ ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি 

আনিছুর রহমান ও এনামুল হক। ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলার ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে দল থেকে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির ও সদস্যসচিব রকিব হাসান রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আনিছুর রহমান ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তাঁদের সঙ্গে ছাত্রদলের কোনো নেতা-কর্মীর সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১৬ মার্চ) রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় ছাত্রদল নেতা মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আনিছুর রহমান ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হককে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়।   

ছাত্রদল নেতাদের ইয়াবাসহ আটক করার বিষয়টি আজ নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম।

ওসি বলেন, গতকাল রাতে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের কোর্টে সোপর্দ করা হয়েছে। এ সময় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

হাতে তৈরি জুতা শিল্প: ঈদের বিক্রিই ভরসা

ঈদের ছুটি: পর্যটকদের বরণে প্রস্তুত কক্সবাজার

রংপুরের পীরগঞ্জ: দুই দশকেও চালু হয়নি পীরগঞ্জের কয়লাখনি

শেষ সময়ে পাঞ্জাবির দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

শাহ আমানতে নিরাপত্তাপ্রহরীর ঘুষিতে সুপারভাইজার আহত

খুলনায় ৪০০ টাকার জন্য কৃষক দল নেতার ইটের আঘাতে চায়ের দোকানির মৃত্যু

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে পুলিশের ‘ভ্রাম্যমাণ ওয়ার্কশপ’

মুন্সিগঞ্জে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ৩

১৭ ঘণ্টা পর এমভি সুগন্ধা লঞ্চের যাত্রীদের উদ্ধার

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক মারা গেছেন