হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কালীগঙ্গা নদী থেকে যুবকের মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার

ঘিওর, (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছ বারইল বটতলা এলাকায় নদী থেকে আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে তাঁর মাথা পাওয়া যায়নি।

জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি নদীতে মাছ ধরতে গিয়ে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি মানিকগঞ্জ সদর থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এদিকে জেলার ঘিওর উপজেলার বানিয়াজুড়ি এলাকার বাসিন্দা রফিক নামের এক অটোরিকশাচালক দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে তাঁর স্ত্রী ও বোন ঘটনাস্থলে এসে লাশটি রফিকের বলে শনাক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাশ থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। ঘটনাস্থলে তাঁর মাথা পাওয়া যায়নি। লাশের বুক থেকে পেট পর্যন্ত কাটা ছিল।

খবর পেয়ে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই) মানিকগঞ্জের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্তে কাজ শুরু করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা সদর হাসপাতাল: বাড়তি খরচে নাকাল রোগী

একসঙ্গে লাশের তিনটি খাটিয়া, কাঁদছে পরিবার

দিনাজপুরের ফুলবাড়ী: অস্তিত্ব সংকটে ছোট যমুনা এখন ভাগাড়

পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার, নিহত বেড়ে ১৬

নবীন ফ্যাশনের ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি গঠন, হাতিরঝিল থানার ওসি ক্লোজড

‘ফেরিতে বড় মেয়েকে নিয়ে নেমে যাই, স্ত্রী আর ছোট মেয়ের সন্ধান পাইনি’

পদ্মার ৩০ ফুট গভীরে বাসটি শনাক্ত, ৪ জনের মৃত্যু ও নিখোঁজ প্রায় অর্ধশত

দৌলতদিয়ায় বাসডুবি: কুমারখালী থেকে ৬ যাত্রী নিয়ে যাত্রা করেছিল সৌহার্দ্য পরিবহন

শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার ছিঁড়ে ফেললেন বিসিসির প্রশাসক, এলেন রিকশায়

উত্তরায় ‘কেটামিন’ মাদক তৈরির ল্যাব, তিন বিদেশি নাগরিক আটক