হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

শেরপুরে একটি কলাবাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) দুপুরে পৌর শহরের মোবারকপুর কইন্যাপাড়া এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মাথা থেকে কোমর পর্যন্ত থাকলেও, কোমরের নিচের অংশ কাটা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে লোকজন কলাবাগানে গেলে নারীর খণ্ডিত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির কোমর থেকে মাথা পর্যন্ত খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। বাকি অংশ সেখানে ছিল না। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

কিশোরগঞ্জে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

বরিশালে বৃহৎ ৭টি ঈদের জামাত কখন কোথায়

গঙ্গাচড়ায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ৯

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কাঠমিস্ত্রির, প্রাণ গেল বজ্রপাতে

সন্তানের সঙ্গে প্রথম ঈদ করা হলো না সোলায়মানের, অনিশ্চয়তায় ইউনুছের পরিবার

আদালতে স্বীকারোক্তি: নেশার টাকা জোগাতে গলার চেইন নিয়ে শিশুকে হত্যা

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা

ভোলায় নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

‘ঈদ আমাদের জন্য নয়, যারা আমার ঘর ভেঙে মালামাল লুট করেছে, তাদের’

ফরিদপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু