হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে প্রতিবেশীদের হামলায় ২ ভাই নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ বুধবার বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন হামিদ গাইন (৪৮) ও নজরুল গাইন (৫৫)। তাঁরা ওই এলাকার মৃত রমজান গাইনের ছেলে। গুরুতর আহত ব্যক্তিরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত নজরুল ও হামিদ মণ্ডলের ভাতিজা সুজন ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘যারা হামলা করেছে, তাদের সঙ্গে আমাদের বংশগত বিরোধ রয়েছে। আমরা আওয়ামী লীগ সমর্থন করি, আর প্রতিপক্ষের লোকজন বিএনপি করে। তবে দলীয় কোনো কোন্দলের জেরে এই হামলা হয়নি।’

সুজন ইসলাম বলেন, আজ বুধবার বিকেলে বাজারের একটি দোকানে চা খাচ্ছিলেন ৮-১০ জন। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’

৪৬ বছরের অপেক্ষা: অবশেষে আলোর মুখ দেখছে ফুলবাড়ী উপশহর প্রকল্প

গাইবান্ধার সুন্দরগঞ্জ: এক বছরেও চালু হয়নি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট

বিসিএসআইআর:ভোটের পর ঝুলে গেছে টেন্ডার

সাইকেলের যন্ত্রপাতি বলে আনছিলেন এয়ারগানের পার্টস, বিমানবন্দরে আটক

মাউশির কর্মচারীর সাততলা বাড়ি, স্ত্রীর নামেও বাড়িসহ বিপুল সম্পদ

থানচিতে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে শ্রমিক নিহত

ছাত্রদের ও এমপির আলটিমেটামের মুখে শাওন হত্যা মামলায় গ্রেপ্তার ৬

ভাষাশহীদদের কবর জিয়ারত ইনকিলাব মঞ্চের

রাজশাহী জেলা আ.লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

দৌলতপুরে হত্যা মামলা তুলে না নেওয়ায় সাক্ষীর ওপর হামলা