হোম > সারা দেশ > নোয়াখালী

ডিবির গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৪

নোয়াখালী প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় জহিরুল ইসলাম হৃদয় নামের এক মাদক কারবারিকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এতে দুই পুলিশ কনস্টেবল আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫০টি ইয়াবাসহ ৪ জনকে আটক করে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর হাজীপুর এলাকায় হামলার এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন হাজীপুর এলাকার শহীদ উল্যাহর ছেলে জহিরুল ইসলাম হৃদয় (২৮), হৃদয়ের ভাই এনামুল হক সজিব (২২), মা আলেয়া বেগম (৪৫) ও স্ত্রী সুইটি আক্তার (২১)।

ডিবি জানায়, বুধবার সন্ধ্যায় চৌমুহনী পৌরসভার হাজীপুর থেকে ১৫০টি ইয়াবাসহ মাদক কারবারি জহিরুল ইসলাম হৃদয়কে আটক করে ডিবির একটি দল। পরে গাড়িতে তোলা হলে তাঁকে ছিনিয়ে নিতে আটক ব্যক্তিরা প্রথমে গাড়ির সামনে শুয়ে পড়ে এবং পরে তাঁদের নেতৃত্বে একদল লোক গাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হৃদয় গাড়ির গ্লাসে লাথি দিয়ে ভেঙে ফেললে অন্যরাও গাড়িতে হামলা চালায়।

এতে ডিবির কনস্টেবল শাহাদাৎ হোসেন ও মঞ্জুরুল ইসলাম আহত হন। পরে ডিবির আরও একটি টিম ও বেগমগঞ্জ মডেল থানার একটি টিমসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন বলেন, আহত কনস্টেবলদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা কাজে যোগ দিয়েছেন। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে ডিবির উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে মাদক এবং সরকারি কাজে বাধার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলাগুলোয় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাজধানীর শ্যামপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

ফতুল্লায় শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

নারীর পালা হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে কাঁদলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

ঝালকাঠিতে ধর্ষণ মামলায় বালিকা বিদ্যালয়ের ল্যাব অপারেটর গ্রেপ্তার

ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থী সাইফুলের নির্বাচনী অফিস ভাঙচুর

ঝিনাইদহে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধ নিহত

বিএনপি ক্ষমতায় গেলে ডিগ্রি পর্যন্ত উপবৃত্তি দেওয়া হবে: মিলন

আমির হামজার ফেসবুক পেজ অপসারণ ক‌রেছে মেটা