হোম > সারা দেশ > চট্টগ্রাম

ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে পিএইচপি চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথিরের সঙ্গে পিএইচপি চেয়ারম্যানের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশ্বের স্বনামধন্য এই নেতার আমন্ত্রণে গতকাল সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই সাক্ষাৎ করেন তাঁরা।

সাক্ষাৎকালে উভয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। শততম বর্ষে পদার্পণ করায় সুফি মোহাম্মদ মিজান সাবেক এই প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

জবাবে মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং অর্থনৈতিক উন্নয়নে সুফি মিজানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁকে শিল্পায়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান।

এ সময় পিএইচপি পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু ও বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চাঁদাবাজির অভিযোগে কমলনগরে বিএনপির তিন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর