হোম > সারা দেশ

প্রচণ্ড তাপপ্রবাহ: অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে জবি

জবি সংবাদদাতা 

সারা দেশে প্রচণ্ড তাপপ্রবাহের জন্য এক সপ্তাহ অনলাইনে ক্লাস চলার পর তাপমাত্রা না কমায় এবার অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ সময় সব ধরনের পরীক্ষাও বন্ধ থাকবে। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, তাপমাত্রা না কমায় অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি সব ধরনের পরীক্ষাও বন্ধ থাকবে। 

বিশ্ববিদ্যালয় থেকে জারিকৃত নোটিশে বলা হয়েছে, দেশে চলমান দাবদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্য কার্যক্রম যথারীতি চলবে।

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে অগ্নিসংযোগের অভিযোগ

মানিকগঞ্জে মহাসড়কে তিন চাকার যান বন্ধের সিদ্ধান্ত

ঘাঘট নদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী

সাবেক স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ নিয়ে বিরোধ, ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ হ্যাকড

গাজীপুরে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি