হোম > সারা দেশ > ঢাকা

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ফাইল ছবি

বিধিবহির্ভূতভাবে প্লট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। আপাতত খায়রুল হকের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মোনায়েম নবী শাহীন।

খায়রুল হকের জামিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন।

এর আগে জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির চার মামলায় খায়রুল হককে গত রোববার জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ, যা এখন চেম্বার আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জে করা একটি মামলায় খায়রুল গ্রেপ্তার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির ঘটনায় খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায়ও আরেকটি মামলা করেন নুরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি।

ট্রেনে স্বর্ণালংকারের ব্যাগ রেখে নেমে যান যাত্রী, ৯৯৯-এ কল করে উদ্ধার

মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়া যাবে না: সাইফুল আলম

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

গাইবান্ধায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মুন্সিগঞ্জে সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী হত্যা মামলার আসামির মৃত্যু

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নির্মাণাধীন বাড়ির পাশে খেলছিল ২ শিশু, দেয়াল ধসে মৃত্যু