হোম > সারা দেশ > খুলনা

জুলাই-আগস্টে চানখাঁরপুলের ঘটনায় অভিযোগ দিতে এক মাস সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই-আগস্টে রাজধানীর চানখাঁরপুল এলাকায় নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য এক মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের জন্য ২৫ মে দিন ধার্য করেন।

এর আগে গত রোববার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে। যেখানে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই মামলায় আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তবে আশপাশের এলাকায় আরও মানবতাবিরোধী অপরাধ হয়েছে। সেখানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ যারা জড়িত ছিল, তাদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে। তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে পৃথক চার্জশিট দাখিল করা হবে।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী