হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

গোপালগঞ্জ প্রতিনিধি

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ সকাল ১০টায় মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪২৫/২০২৬ নম্বর রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্লার মনোনয়নপত্র আজ বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এই ঘোষণা দেন।

রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।

এ সময় প্রার্থী ও তাঁর সমর্থক, জেলা নির্বাচন কর্মকর্তা এবং গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদযাত্রা: ভোগান্তি এড়াতে আগেভাগেই শহর ছাড়ছে মানুষ

ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দেওয়ার ৫ দিন পর ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

লামায় লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২

‘একসঙ্গে এত কবর কখনো খুঁড়ি নাই’

রাজশাহী বার সমিতির নির্বাচনে ২১ পদের ২০টিই পেল বিএনপি

রক্তভেজা রাস্তায় পড়ে আছে শিশুর ফিডার, জুতা ও কাচের টুকরা

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

ভিজিএফ চালের কার্ড নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই চালকের

বাউফলে সেতুর কাজ থমকে আছে তিন বছর ধরে, ভোগান্তিতে হাজারো মানুষ