হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ককটেলসদৃশ বস্তু উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ব্যাগের মধ্যে থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি বাজার থেকে দুটি ব্যাগ থেকে সেগুলো উদ্ধার করা হয়।

বাজারের পাশেই বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অবস্থিত। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ধারণা, আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা এ কাজ করেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ওসি জানান, কেউ আতঙ্ক ছড়ানোর জন্য এ কাজ করে থাকতে পারে।

রাউজানে সন্ত্রাসীদের মুহুর্মুহু ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে চা-শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

ভোটকেন্দ্রের সরঞ্জাম নিতে এসে অজ্ঞান প্রিসাইডিং কর্মকর্তা

বোরকা নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আরিফুল হক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা সিসিইউতে, হার্ট অ্যাটাকের শঙ্কা

গাইবান্ধায় নির্বাচনী সরঞ্জামসহ পিকআপ ভ্যান খাদে, আহত ৩

গাইবান্ধায় বিএনপি প্রার্থীকে শোকজ

আটক জামায়াত নেতা বলেছেন ‘৫০ লাখ প্লাস’ টাকা, গুনে মিলল ৭৪ লাখ