হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আরিফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এই রায় দেন। আরিফ জেলার শিবগঞ্জের দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১১ মার্চ র‍্যাব, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইনসহ আটক হন আরিফ। এ ব্যাপারে ওই দিন শিবগঞ্জ থানায় পুলিশের উপপরিদর্শক লূৎফর রহমান বাদী হয়ে মামলা করেন।

২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক এসলাম আলী অভিযোগপত্র জমা দেন।

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

মানবিক শাহআলম

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

ডেমরায় গ্রেপ্তার হানি ট্র্যাপের ৬ সদস্য কারাগারে

কাপাসিয়া: ৫৩ বছরের ইতিহাস ভেঙে জামায়াতের জয়

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

আমরা ভালো নেই—গুলিতে নিহত ভোলা ছাত্রদল সভাপতির স্ত্রী

‎কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা