হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার সদস্যরা সদ্য এইচএসসি পাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জালনোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার চক্রের দুই সদস্য। ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ এলাকা থেকে ঈদুল ফিতরকে সামনে রেখে ছাপানো প্রায় ২৫ লাখ টাকারও বেশি জাল নোট ও তৈরির সরঞ্জামসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার দুজন হলেন–ফেনীর ফুলগাজী উপজেলার নাইমুল ইসলাম ইশান (১৯) এবং সদর উপজেলার কেফায়েত উল্লাহ (১৯)। তাঁরা ফেনী থেকে পড়াশোনার জন্য এসে ঢাকার একটি কলেজ থেকে গত বছর উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন। এই কারবারের পাশাপাশি দুজনই বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে র‍্যাবের কাছে দাবি করেছেন।

আজ শুক্রবার গণমাধ্যমকে র‍্যাব জানায়, বৃহস্পতিবার বিকেল তুরাগের ডলিপাড়া এলাকায় এ অভিযান চালায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার চারতলা একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। সেখানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের মোট ৫ হাজার ৫টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২৫ লাখ ২ হাজার ৫০০ টাকা। উদ্ধার হওয়া নোটগুলোর প্রতিটির ক্রমিক নম্বর ছিল একই ‘ঝ শ ১৩৫৯১৪৭’। এ ছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি লেজার প্রিন্টিং ডাইস, একটি প্রিন্টার এবং তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুজন সুসংগঠিত জাল নোট কারবারি চক্রের সদস্য। দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বিভিন্ন মূল্যমানের বাংলাদেশি জাল নোট তৈরি করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন তাঁরা। ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে এসব জাল নোট ছাপানো হয়েছিল।

র‍্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক সনদ বড়ুয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ইফতারি: আখনি ছাড়া চলেই না

সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতি

ভবদহে জলাবদ্ধতা: শরৎ হেমন্ত শীত গেল, পানি তবু শুকায় না

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

জিডি করেও রক্ষা পেলেন না শ্রমিকনেতা মাসুম, থানায় মামলা

মাদক কারবার ও সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি, স্বামীকে কুপিয়ে জখম

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু