হোম > সারা দেশ > যশোর

ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যার ঘটনায় যশোর থেকে একজন আটক

­যশোর প্রতিনিধি

ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যার ঘটনায় যশোর থেকে একজন আটক। ছবি: আজকের পত্রিকা

তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার জেরে নড়াইলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপায় হত্যার অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার যশোরের বাঘারপাড়া থেকে তাঁকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যে বেনাপোল পৌর টার্মিনাল থেকে ট্রাকটি জব্দ করে নাভারণ হাইওয়ে পুলিশ।

আটক ব্যক্তির নাম সুজাত মোল্যা, তিনি জব্দ করা ট্রাকটির চালক।

র‍্যাব ও পুলিশ জানিয়েছে, তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান সুজাত মোল্যা। এ সময় তিনি ট্রাকটি টান দিলে নাহিদ চাকায় পিষ্ট হন। পরে মৃত্যুর কথা জানতে পেরে ট্রাকটি বেনাপোল টার্মিনালে রেখে বাঘারপাড়ায় আত্মগোপন করেন সুজাত মোল্যা।

বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে। ট্রাকটি নাভারণ হাইওয়ে থানায় রয়েছে। ট্রাকের চালককে আটকের বিষয়টি র‍্যাব-৬ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। ঘটনা সম্পর্কে সন্ধ্যা ৬টায় প্রেস বিফ্রিং করার কথা জানান তিনি।

এর আগে গতকাল শনিবার রাতে নড়াইল সদরের তুলারামপুরে তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে যান ট্রাকচালক সুজাত মোল্যা। তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান তিনি। পরে ট্রাকটি টান দিলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) নাহিদ সরদার চাকায় পিষ্ট হন। এ সময় আরও একজন গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি

৮ ঘণ্টা বসে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জে ‘অবৈধ মজুতকৃত জব্দ পেট্রল গায়েব’ সংবাদটি ভুল বলে দাবি ইউএনওর

অনুমোদন ছাড়াই হাসপাতাল চালু, বন্ধ করে দিল স্বাস্থ্য বিভাগ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: তদন্তে একাধিক ব্যক্তি ও সংস্থার গাফিলতির প্রমাণ

ডিএনসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব

মান্দায় জ্বালানি তেল না পেয়ে মহাসড়ক অবরোধ

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দল ছাড়ার ঘোষণা আ.লীগ নেতার, ‘সুবিধাবাদী’ বললেন নেতা-কর্মীরা

পলাশবাড়ীতে গৃহবধূকে গলা কেটে হত্যা: আহত স্বামী হাসপাতাল থেকে গ্রেপ্তার

বরিশালে মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদল নেতা কারাগারে