হোম > সারা দেশ > ঢাকা

সেনাবাহিনীর মেজরের সঙ্গে বাগ্‌বিতণ্ডা: গুলশানের এসি সোহেল রানাকে প্রত্যাহার

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সেনাবাহিনীর মেজরের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো গুলশানের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) গুলশানে সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় গুলশান থানার এসি সোহেলের। একপর্যায়ে ওই মেজরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সোহেল। পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে থানায় নিয়ে যান। পরে সেনা সদস্যরা থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে নিয়ে যান।

ঘটনার পর ওই মেজরের কাছে ক্ষমা চান এসি সোহেল রানা। তবে শেষ রক্ষা হয়নি। বাগ্‌বিতণ্ডা ও ক্ষমা চাওয়ার ভিডিও প্রচারের পর এসি সোহেলকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো।

টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্র: ১৩ বছরে বাঁচেনি একটি ছানাও

মোংলা বন্দরের ইনারবার খনন প্রকল্প: এক বছরের কাজ পাঁচ বছরে

চুরির অভিযোগ: দুই শিশুকে নির্যাতন

নওগাঁর মহাদেবপুর: সড়ক নেই, অচল আত্রাই সেতু

ছবির ফ্রেমে দুই প্রধান কবি

রংপুর মহানগর: দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল সড়ক

শিবালয়ে বালুমহালের ম্যানেজারকে গুলি করে হত্যা

ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে আলুতে এত ক্ষতি হতো না: খাদ্য প্রতিমন্ত্রী

শিশুপুত্রকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ

খুবি শিক্ষার্থী মৌমিতাকে চাপা দেওয়া গাড়িটি আ.লীগ নেতার ছোট ভাইয়ের