হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

হালুয়াঘাটে নতুন এমপি সালমান ওমর রুবেল। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সালমান ওমর রুবেল তাঁর নিজ নির্বাচনী এলাকাকে ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা দিয়েছেন। ব্যবসায়ীদের নিশ্চিন্তে ব্যবসা করতে বলেছেন তিনি।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

সালমান ওমর বলেন, ‘অত্যাচার, নির্যাতন, হুমকি-ধমকি, নিপীড়ন সহ্য করে আপনারা ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমাকে যে সম্মান আর ভালোবাসা দেখিয়েছেন, তার ঋণ কখনো আমি শোধ করতে পারব না। আপনারা আমার পাশে থেকে দোয়া রাখবেন।’

নতুন এই এমপি দুই উপজেলার (হালুয়াঘাট-ধোবাউড়া) ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা নিশ্চিন্তে, নির্বিঘ্নে আপনাদের ব্যবসা পরিচালনা করবেন। আজ থেকে হালুয়াঘাট আর ধোবাউড়া থানায় কোনো প্রকার চাঁদাবাজি হতে দেব না।’

সালমান ওমর রুবেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

‘১২ তারিখ আমাদের একটা ঈদের দিন চলে গেছে’

স্বামী হত্যার দায়ে গৃহবধূসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

পাবনায় স্বামীর বেধড়ক পিটুনিতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ হারানো গৌরব পুনরুদ্ধার করেছে: ডিএমপি কমিশনার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

টঙ্গী হোটেলকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি