হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের চালিতাতলীতে এবার প্রতিবন্ধী অটোচালককে গুলি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্বৃত্তের গুলিতে আহত মো. ইদ্রিস। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চালিতাতলীতে এবার দুর্বৃত্তের গুলিতে মো. ইদ্রিস নামের এক প্রতিবন্ধী ব্যক্তি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, মাদক কারবারে বাধা দেওয়ায় ইদ্রিসকে গুলি করা হয়েছে।

আহত ইদ্রিস পরিবার নিয়ে বহদ্দারহাট এলাকায় থাকেন। তিনি পেশায় একজন অটোরিকশাচালক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনি হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

এর আগে একই এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় দুর্বৃত্তের গুলিতে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে সরোয়ার বাবলা নামের একজনের মৃত্যু হয়।

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা

তিনজনকে চাপা দিয়ে দোকানে লরি, নিহত ১ ও আহত ৩

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা বন্ধ যান চলাচল