হোম > সারা দেশ > যশোর

যশোরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

­যশোর প্রতিনিধি

যশোরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন। ছবি: আজকের পত্রিকা

যশোর-নড়াইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসের যাত্রীরা অক্ষত রয়েছেন। আজ শুক্রবার বিকেলে মহাসড়কের ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস নামের একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়।

এরপর বাসটি বিকট শব্দে বন্ধ হয়ে গেলে যাত্রীরা নিরাপদে নেমে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল ইসলাম জানান, যশোর থেকে বাসটি ছাড়ার আগে চালক বাসটির ত্রুটির কথা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তারপরও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে।

দেবিদ্বারে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২, আহত ২

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

যশোরে ৩ দিনের নাট্য উৎসব শুরু, প্রথম দিনে ৪ নাটক মঞ্চস্থ

মধুপুরে পরিবহনসংকটে রাজধানীমুখী মানুষের চরম ভোগান্তি

হবিগঞ্জে খোয়াই নদের মাটিভর্তি ১০টি ট্রাক জব্দ

পটুয়াখালীতে চলছে রাখাইন সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব, কাল শেষকৃত্য

বালুর ঘাট নিয়ে সংঘর্ষ: সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি, ২৪ ঘণ্টা পেরোলেও হয়নি মামলা

‘তেল নেই’ সাইনবোর্ডে প্রতারণা, ভেতরে মজুত ৯ হাজার লিটার তেল

দেবিদ্বারে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ১, আহত ৩

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি