হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: গ্রেপ্তার ৩ জন ছয় দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহরিয়ার আলম সাম্য

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিনজনকে ৬ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

যাদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন—মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও মো.পলাশ সরদার (৩০)।

তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান প্রত্যেকের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৬ দিন রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ মে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে তাঁদের রাজাবাজার ও গ্রিনরোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

১৩ মে রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যকে আঘাত করে পালিয়ে যায়। পরে রাত ১২টার দিকে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৪ মে সকালে সাম্যের বড় ভাই শরিফুল ইসলাম ১০-১২ জনের নামে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

‎সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। এই হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন তিনি।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামি জড়িত বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আর কারা জড়িত ও হত্যার মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

জনবলসংকটে অচল আট কোটি টাকার মৎস্য ল্যাব

ছুটির দিনে জমজমাট ঈদের কেনাকাটা

৯০ বছরেও কদর ‘ফকির কবিরের’ চাক সেমাইয়ের

ভোলার চরফ্যাশন: অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

রংপুর অঞ্চল: আলুতে লোকসান, বাড়ছে তামাক

আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন

খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম

রাজধানীর হাতিরঝিলে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু

প্রতিপক্ষের ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যু

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২