হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মোটরসাইকেল চোরসহ আটক ২

সিলেট প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

সিলেটে মোটরসাইকেল চোরসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

আটক ব্যক্তিরা হলেন সিলেটের মোগলাবাজারের গোটাটিকরের শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমেদ তালুকদার (৩৫) ও জৈন্তাপুর উপজেলার যশপুরের হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)।

পুলিশ জানায়, ৬ এপ্রিল দুপুরে নগরীর জিন্দাবাজারে রাজা ম্যানশন এলিগ্যান্ড শপিং সিটির সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি মোটরসাইকেল চুরি হয়। পরে এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করলে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে।

সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহর এলাকা থেকে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সরদার কয়েছ আহমেদ তালুকদারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ আহমেদ নিজেকে মোটরসাইকেল চোর বলে দাবি করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানাধীন জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার সকালে চক্রের অন্যতম সদস্য আকাশ আহমদকে আটক করা হয়। তখন তাঁর হেফাজত থেকে একটি অবৈধ Suzuki Gixxer মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম আরও বলেন, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়েছে।

ডিএসসিসিতে দুই খাল পুনরুদ্ধারে ১২০০ কোটির প্রকল্প

‘স্ত্রীকে মেরে ফেলেছি, তার বাবাকে খবর দাও’

ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

শহরে বিদ্যুৎ না থাকলেও ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী

খানজাহান আলীর মাজার: কুমিরের মুখে কুকুর তদন্তে কমিটি, জিডি

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

সংবাদ প্রকাশের পর উত্তরায় ফুটপাত-রাস্তা দখলমুক্ত, গ্রেপ্তার ৪

রাজশাহীতে ভোটের মাঠে নামলেন এনসিপির মেয়র প্রার্থী

যুবদল পরিচয়ে চাঁদা দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রীকে চিকিৎসকের ধন্যবাদ

সারা দেশে চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব