হোম > সারা দেশ > বরিশাল

দলীয় নয়, আমরা জনগণের সরকার গঠন করব: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ব‌রিশাল

বরিশালের গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: আজকের পত্রিকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করব না। আমরা জনগণের সরকার করব।’

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, ‘নির্বাচনী ব্যবস্থাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেব।’

এ দিন বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় মন্ত্রী আরও বলেন, আমলা ও পুলিশকে জনগণের জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে; যা শিগগির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো। একই সঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। এই কাজ আরও তরান্বিত করা হবে।

কর্মসূচি উদ্বোধনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিশু গৃহকর্মীকে মারধরের অভিযোগে মামলা, গ্রেপ্তার চিকিৎসকের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

বিএনপি নেতার টাকা-স্বর্ণালংকার লুট: বৈষম্যবিরোধী নেতা কারাগারে

বালিয়াডাঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির ওপর পড়ল ট্রলি

যশোরে ৭৭টি আমেরিকান মোটরসাইকেল জব্দ, গুদাম সিলগালা

নির্বাচনে অনিয়ম ও সহিংসতায় মানুষের স্বপ্ন শেষ: গোলাম পরওয়ার

রাজধানীতে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

হবিগঞ্জে আহসান কটন মিলে আগুন

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে অর্ধলাখ ঘনফুট বালু জব্দ, আটক ৯

সড়কে প্রাণ গেল স্কুলশিক্ষকের

ফাঁকা গুলি ছুড়ে বিকাশ এজেন্টের প্রায় ৩ লাখ টাকা ছিনতাই