হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ৩ জনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে হামলাকারী নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় গণপিটুনিতে মো. নীরব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

আজ রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নীরব। ওই দিন দুপুরে আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলাবাজারের উত্তর পাশে কালা দুলালের বাপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত নীরব একই ওয়ার্ডের আব্দুল গনি বাড়ির আব্দুল গনির ছেলে। তিনি পেশায় একজন স’মিল শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নীরব এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। কিছুদিন আগে মাদক নিয়ে একই গ্রামের ইটভাটার শ্রমিক রুবেল মাঝি ও তাঁর ভাতিজার সঙ্গে নীরবের বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জেরে রোববার সকাল ১০টার দিকে নীরব তাঁর তিন সহযোগীকে নিয়ে আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজারের উত্তর পাশে রুবেল মাঝির ওপর হামলা চালান। তাঁদের ছুরিকাঘাতে রুবেল মাঝিসহ তিনজন আহত হন।

পরে রুবেল মাঝির পক্ষের লোকজন একত্র হয়ে হামলাকারীদের ধাওয়া করে নীরবকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নীরবকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে নীরব মারা যান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় নীরবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নামপরিচয় পরে জানানো হবে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তেল না পেয়ে রাজধানীতে মহাসড়ক অবরোধ বাইকারদের

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুম, সম্পাদক নান্নু

আইসিইউ থেকে বের হতেই সংকটে হাম আক্রান্ত শিশু, এবার সিরিয়াল ৩৬

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ

ডোবায় ডুবে যমজ শিশুর মৃত্যু

অবৈধভাবে ইতালিযাত্রা: লিবিয়ায় কালকিনির যুবকের মৃত্যু

চট্টগ্রামে ইস্পাহানী বস্তিতে আগুন, ৩০ পরিবারের সব পুড়ে ছাই

গোয়াইনঘাটে অবৈধ ইটভাটা স্থাপনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি

৮ ঘণ্টা বসে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা