হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বঙ্গভবনের সামনের রাস্তায় ট্রাকের চাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন রিপন (৪৫) সুলতান (৪০)।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গভবনের সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মুরগির ভ্যানচালক মো. শাহীন জানান, রিপন ও সুলতান শান্তিনগরের মুরগি ব্যবসায়ী। কাপ্তানবাজার থেকে ভ্যানবোঝাই মুরগি নিয়ে শান্তিনগর যাচ্ছিলেন। বঙ্গভবনের সামনের রাস্তায় ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে রিপন ও সুলতান ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকটি তাঁদের দুজনের ওপর দিয়ে চলে যায়। হাসপাতালে আনার পর তাঁরা মারা যান। তবে ভ্যানচালক অক্ষত রয়েছেন।

নিহত রিপন ও সুলতানের বাড়ি শেরপুর জেলায়। রিপনের বাবার নাম সাখাওয়াত হোসেন, সুলতানের বাবার নাম জমশেদ আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।

আইফোন ও টাকার লোভে কলেজছাত্র হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

মাদারীপুরে আধিপত্য নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

ইটনায় হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

এনআইডির তথ্যে ‘মৃত’ দেখানো হলো জীবিত ব্যক্তিকে, ভোগান্তিতে ইসমাইল

২৮ সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই

আটপাড়ায় মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড

রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

রৌমারীতে সরকারি ওষুধ ও সরঞ্জাম পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক

নগরে যানজট বাড়াচ্ছে বহিরাগত অটোরিকশা