হোম > সারা দেশ > রংপুর

শ্রমিকের শাস্তির প্রতিবাদে কর্মবিরতি, পার্বতীপুরে ডিপোর তেল পরিবহন বন্ধ

রংপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা

রংপুর বিভাগে জ্বালানি তেল পরিবহনের সঙ্গে যুক্ত এক ট্যাংক-লরির চালকসহ তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন।

আজ রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা। এতে তেল সরবরাহ কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান। তিনি আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘আমাদের স্পষ্ট দাবি, নিরপরাধ শ্রমিকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং যিনি এই সিদ্ধান্ত দিয়েছেন, সেই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত পার্বতীপুর ডিপোর সব ট্যাংক-লরি চলাচল বন্ধ থাকবে। প্রয়োজনে সারা দেশের শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’

খোঁজ নিয়ে জানা যায়, পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানি) থেকে ডিজেল ও পেট্রল নিয়ে একটি তেলবাহী লরি নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি থামাতে বাধ্য হন চালক শ্রী কৃষ্ণ। এ সময় তিনি ও তাঁর সহকারী রিফাত গাড়ি মেরামতের কাজ করছিলেন। এ সময় নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়া ঘটনাস্থল অতিক্রম করার সময় লরিটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তল্লাশি চালিয়ে লরির কেবিন থেকে দুটি জারকিনে প্রায় ১০ লিটার পেট্রল ও ২ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এসব তেল অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড এবং সম্মিলিতভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে কথা বলার জন্য নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়াকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

সিলেটে হামের সংক্রমণ বেড়েছে, আইসোলেশন সেন্টার চালু

দেবিদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘিওরে অটোরিকশাচালককে হত্যাকারী তিন বন্ধুর ফাঁসির দাবি

শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি সিরাজ, সম্পাদক হীরা

আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধের কর্মসূচি প্রত্যাহার

রাজধানীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

গুলশান ও বনশ্রীতে ২ কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার

ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতিসহ আ.লীগের ১০ নেতা কারাগারে