হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সহিংসতা: নিহত ৩ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  

খাগড়াছড়িতে গতকাল ১৪৪ ধারার মধ্যেই গুইমারা উপজেলায় ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে বিভিন্ন দোকানপাটে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গতকাল গুইমারা উপজেলার রামসু বাজারে। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির গুইমারায় সহিংস ঘটনায় নিহত তিনজনের লাশ শনাক্ত করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন রামসু বাজার এলাকার আলাকাই মারমার ছেলে তৈইচিং মারমা (২০), আমতলীপাড়ার থুহলাঅং মারমার ছেলে আথুইপ্রু মারমা (২১) এবং চেং গুলিপাড়ার হাসু মারমার ছেলে আখ্রাউ মারমা (২২)।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির সিভিল সার্জন মো. ছাবের জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নিহত তিনজনের ময়নাতদন্ত শেষ হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী ও স্বজনদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে গতকাল রোববার ১৪৪ ধারা চলাকালে উপজেলার খাদ্যগুদামের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।

এ সময় স্থানীয় দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে অন্তত তিনজন নিহত ও সেনাসদস্য-সাংবাদিকসহ অর্ধশত মানুষ আহত হন।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ গুইমারা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে। বাজার ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাহাড়জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ আজকের পত্রিকাকে বলেন, সহিংসতায় আরও ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদের খাগড়াছড়ির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৬০ কোটি চেয়ে পেল ৮ কোটি

নরসিংদীতে সওজের প্রকৌশলীসহ তিনজনের ওপর হামলা

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা জখম

প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও-এসি ল্যান্ড বদলি

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চৌক্কার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ-হতাশায় অপেক্ষা যাত্রীদের

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

খুমেকে নিয়োগ নিয়ে তুলকালাম, ফিরে গেছেন ১২ পরীক্ষার্থী

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!