হোম > সারা দেশ > বগুড়া

আদালতে হাজিরা দিতে আসা যুবককে অপহরণ, যুবদল নেতা বহিষ্কার

বগুড়া প্রতিনিধি

রায়হান শরীফ মাসুম। ছবি: সংগৃহীত

বগুড়ায় আদালতে হাজিরা দিতে আসা নয়ন নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। তাঁকে উদ্ধার করতে যাওয়া শ্রমিক দল নেতাকেও আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ শহরের জলেশ্বরীতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।

গতকাল সোমবার ঘটনাটি ঘটলেও মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তি শহর যুবদলের সহসভাপতি রায়হান শরীফ মাসুমকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়।

ভুক্তভোগী বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, তাঁর স্ত্রীর আত্মীয় নয়ন একটি লেনদেন-সংক্রান্ত মামলায় দুপচাচিয়া থেকে সোমবার বগুড়ার আদালতে হাজিরা দিতে আসেন।

হাজিরা শেষে আদালত চত্বর থেকে যুবদল নেতা মাসুমের নেতৃত্বে একদল লোক তাঁকে তুলে নিয়ে যায়। পরে শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি ভবনের তিনতলায় আটকে রেখে মারধর করা হয়। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গেলে তাঁকেও আটক করে মারধর করা হয়।

তিনি আরও বলেন, কাহালু উপজেলার রেজাউল নামের এক ব্যক্তির সঙ্গে দুপচাচিয়া উপজেলার বাসিন্দা নয়নের টাকা লেনদেন-সংক্রান্ত মামলা চলমান। সেই মামলায় সোমবার হাজিরা দিতে আসেন নয়ন। রেজাউলের পক্ষ নিয়ে যুবদল নেতা মাসুম পাওনা টাকা আদায় করে দেওয়ার উদ্দেশ্যে নয়নকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে যান।

সন্ধ্যার আগে খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করে। তবে অভিযুক্ত যুবদল নেতা রায়হান শরীফ মাসুমকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে ঘটনার পর থেকে যুবদল নেতা রায়হান শরীফ মাসুম আত্মগোপন করেছেন। মোবাইল ফোন বন্ধ থাকায় এ ঘটনায় তাঁর বক্তব্য জানা যায়নি।

জানতে চাইলে বগুড়া শহর যুবদল সভাপতি আহসান হাবিব মমি আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি জানার পরপরই জেলা যুবদলের নেতাদের অবহিত করা হয়। আজ (মঙ্গলবার) জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রায়হান শরীফ মাসুমকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম বলেন, পুলিশ অপহৃত নয়ন এবং তাঁর আত্মীয় শ্রমিক দল নেতা শহিদুল ইসলামকে উদ্ধার করেছে। এ সময় সেখানে অন্য কাউকে পাওয়া যায়নি। অপহরণের ঘটনায় নেতৃত্ব দেওয়া যুবদল নেতা মাসুমসহ জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

আমিরাতের বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’, উৎকণ্ঠায় ৩১ নাবিকের পরিবার

গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

গুলি করে হত্যার হুমকি দেওয়া যুবদল-তাঁতী দল নেতার জামিন

‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জে অবৈধ দখলদারদের সরে যেতে ২ দিনের আলটিমেটাম দিলেন এমপি

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

যশোরে ব্যবসায়ীকে অপহরণ, এক কোটি টাকা মুক্তিপণ দাবি

সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ডাকাত সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মঞ্চে একত্রে বসলেন না এমপি

নিয়োগ-বাণিজ্যের অভিযোগ: ডুয়েট ভিসির পদত্যাগের দাবিতে স্মারকলিপি