হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রের আশপাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের আশপাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েক যুবক রাতে সিসিটিভির আশপাশে ঘোরাঘুরি করছিল। পরে তাঁরা সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। পুরো কেন্দ্রের আশপাশে অন্তত পাঁচটি সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে সেসব স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।’

রাউজানে সন্ত্রাসীদের মুহুর্মুহু ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে চা-শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

ভোটকেন্দ্রের সরঞ্জাম নিতে এসে অজ্ঞান প্রিসাইডিং কর্মকর্তা

বোরকা নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আরিফুল হক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা সিসিইউতে, হার্ট অ্যাটাকের শঙ্কা

গাইবান্ধায় নির্বাচনী সরঞ্জামসহ পিকআপ ভ্যান খাদে, আহত ৩

গাইবান্ধায় বিএনপি প্রার্থীকে শোকজ

আটক জামায়াত নেতা বলেছেন ‘৫০ লাখ প্লাস’ টাকা, গুনে মিলল ৭৪ লাখ