হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বৃহৎ ৭টি ঈদের জামাত কখন কোথায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ঈদগা মাঠের প্রস্তুতি। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে শনিবার সকাল ৮টায়। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া নগর ও এর বাইরে বৃহৎ আরও ছয়টি ঈদের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি শেষ হয়েছে।

নগরের অন্যতম বৃহৎ তিনটি মসজিদ যথাক্রমে জামে কসাই মসজিদ শনিবার সকাল সাড়ে ৮টায় এবং সকাল ১০টায়, জামে এবায়দুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টা এবং সকাল ১০টায় এবং নগরের বায়তুল মোকাররম জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা এবং সকাল সাড় ৯টায়।

নগরের বাইরের বৃহৎ তিনটি জামাত হয় চরমোনাই, নেছারাবাদ এবং গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে।

জানা গেছে, চরমোনাই আল কারীম জামে মসজিদে ঈদের জামাত শনিবার সকাল ৮টায়, নেছারাবাদ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সংশ্লিষ্ট মসজিদের দায়িত্বশীলদের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নগরের প্রধান ঈদের জামাতের জন্য কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন। করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন এ প্রসঙ্গে জানান, বরাবরই বরিশালের সবচেয়ে বড় ঈদের জামাত হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এখানে পাঁচ থেকে সাত হাজার লোকের সমাগম হবে, তবে প্রথমবারে মতো এবার এখানে নারীদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

কিশোরগঞ্জে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

গঙ্গাচড়ায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ৯

শেরপুরে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কাঠমিস্ত্রির, প্রাণ গেল বজ্রপাতে

সন্তানের সঙ্গে প্রথম ঈদ করা হলো না সোলায়মানের, অনিশ্চয়তায় ইউনুছের পরিবার

আদালতে স্বীকারোক্তি: নেশার টাকা জোগাতে গলার চেইন নিয়ে শিশুকে হত্যা

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা

ভোলায় নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

‘ঈদ আমাদের জন্য নয়, যারা আমার ঘর ভেঙে মালামাল লুট করেছে, তাদের’

ফরিদপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু