হোম > সারা দেশ

বাংলাদেশে থেকে রেমডেসিভির আমদানি করতে চায় ঝাড়খণ্ড

ঢাকা: বাংলাদেশ থেকে কোভিডে জীবন রক্ষাকারী ওষুধ রেমডেসিভির কিনতে চায় ভারতের ঝাড়খণ্ড রাজ্য সরকার। এর জন্য ভারতের কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়ার কাছে চিঠিও দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। গতকাল রোববার এক টুইটে মুখ্যমন্ত্রী নিজেই এ তথ্য জানান।

টুইট বার্তায় হেমন্ত বলেন,  ঝাড়খণ্ডে গুরুতর করোনা রোগীদের জন্য রেমডেসিভিরের চাহিদা বাড়ছে। এখানে এই অ্যান্টিভাইরাল ওষুধটি পাওয়া যাচ্ছে না। সেই কারণে আন্তর্জাতিক বাজারের দিকে তাকাতে হচ্ছে। বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে ১০ লাখ ডলারে ৫০ হাজার পিস রেমডেসিভির কেনার জন্য যোগাযোগ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর কাছে লেখা চিঠিতে মন্ত্রীর উদ্দেশে হেমন্ত বলেন,  ভারতে যেসব কোম্পানি রেমডেসিভির উৎপাদন করে, তারা চাহিদা মেটাতে পারছে না। সেই কারণে আন্তর্জাতিক বাজারের দিকে তাকাতে হচ্ছে। বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে ‘কোটেশন’ পাওয়া গেছে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ঝাড়খণ্ড সেই ওষুধ দ্রুত সংগ্রহ করতে চায়।

ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। বর্তমানে দৈনিক সংক্রমণ আড়াই লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৭৬৯ জন।

 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’