হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকা। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।

শিশু আফনান (৭) একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। এই ঘটনায় আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিশুটি মারা গেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেলেও বেলা ২টার দিকে শিশুটির বাবা নিশ্চিত করেন, সে মারা যায়নি। তবে তার অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে এসআই খোকন চন্দ্র রুদ্র বলেন, আজ সকালে তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার ওপারে মিয়ানমারে আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। একপর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূন্যরেখার দিকে পিছু হটে। সকাল ৯টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এ সময় মিয়ানমার থেকে ছোড়া গুলি সীমান্তের বাংলাদেশি এক বসতঘরে আঘাত হানে। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার খবর শুনে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা গেলে উত্তেজিত স্থানীয় লোকজন তাঁদেরকে বাধা দেয়। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যেতে পারছে না।

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ল ২৫ প্রতিষ্ঠান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

বগুড়ায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত

খুলনায় গুলিবিদ্ধ আজিজ ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

তালায় বিএনপির কার্যালয়ে আগুন

মনিরামপুরে মাছের ঘেরে মিলল কিশোরের রক্তাক্ত লাশ