হোম > সারা দেশ > ঢাকা

রাবিতে ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাবিতে ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল করে গণতান্ত্রিক ছাত্র জোট। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোট। মঙ্গলবার (২৭ মে) রাত ১০টায় টিএসসি থেকে এই মশাল মিছিল শুরু হয়।

শতাধিক নেতা-কর্মীর মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে মধুর ক্যানটিন, হলপাড়া প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে নেতারা বক্তব্য দেন।

এর আগে মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুলের খালাসের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিছিলের ওপর হামলা করে ইসলামী ছাত্রশিবির।

বগুড়ায় উল্টে যাওয়া ভ্যানগাড়িতে ট্রাকচাপা, যুবক নিহত

হামের সংক্রমণ: ভর্তি শিশুদের মধ্যে ৯০ শতাংশই টিকা নেয়নি

হাওরে ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ধানখেত

চালু না হওয়া টার্মিনালে মাদকসেবীদের আড্ডা

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তাঁরা প্রতারিত

কিশোরগঞ্জে খায়রুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

৫০ কোটি ঘুষের প্রস্তাবের অভিযোগ, নাম-পরিচয় জানাতে আমির হামজাকে নোটিশ

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ বদল হয়েছে: প্রসিকিউটর

বিদায়ের দিনে ১৪ জনকে পদায়ন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের, সমালোচনার মুখে রাতেই বাতিল