হোম > সারা দেশ > ঢাকা

কারিগরি শিক্ষার্থীদের রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

‎কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে এবং চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সোয়া ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন।

এর আগে ‎গতকাল মঙ্গলবার কারিগরি শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন, আজ বুধবার দেশব্যাপী ‘বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি’ পালন করবে কারিগরি ছাত্র আন্দোলন। সে সময় তাঁরা আরও জানান, এই অবরোধে সব পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশ নেবে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে তেজগাঁওয়ের সাতরাস্তার সড়ক অবরোধ করেন কারিগরি শিক্ষার্থীরা।

‎শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছেন তাঁরা।

কারিগরি শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত চার দফা দাবিগুলো হলো—

১. প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে।

৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

৩. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

‎এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাতরাস্তা মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাতরাস্তা মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এসব সড়কে চলাচল করা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

‎তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারিগরি শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে আমরা বিকল্প পথগুলোতে যান চলাচলের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি, তাঁরা কিছুক্ষণ থেকে সড়ক ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।

হত্যাকারীদের শাস্তির দাবিতে চার সন্তান নিয়ে রাস্তায় ইবি শিক্ষিকার স্বামী

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

বরগুনায় শাবল দিয়ে গৃহবধূকে হত্যা

কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

ভোরে অগ্নিকাণ্ডে তারাগঞ্জে তিন দোকান পুড়ে ছাই

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা

সাড়ে ৩ কিলো কাঁচা রাস্তায় ভুগছে কয়েক গ্রামের বাসিন্দা

সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন