হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে নারীদের সঙ্গে অশালীন আচরণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সড়কে নারীদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

রাজশাহীর সার্কিট হাউসসংলগ্ন সড়কে নারীদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল বুধবার ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরীর সিঅ্যান্ডডি মোড় এলাকায় কয়েকজন যুবক নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছেন। তাঁদের আচরণে বিব্রত হন পথচারীরাও।

ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবকদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গতকাল সকালে আরএমপির ফেসবুক পেজে চার যুবকের ছবি প্রকাশ করে তাঁদের শনাক্তে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়। পরদিন বৃহস্পতিবার সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার মো. মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. জুবায়ের হোসেন রাকিব (১৯) ও কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়ার মো. রমজানের ছেলে মো. সবুজ (২০)। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, শুধু গ্রেপ্তার নয়, সামাজিক প্রতিরোধ গড়তেই অভিযুক্ত ব্যক্তিদের ছবি প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতেও অভিযান চলছে।

বন্ধ শিল্পকারখানা চালুর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শ্রমমন্ত্রী

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর