হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তাঁরা সবাই টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, চার জেলে ড্রামের ভেলায় করে দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় নাফ নদীতে মাছ শিকারে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে চার জেলেকে ধরে নিয়ে যায়। এ ঘটনার সময় আরও কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হন। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।  

স্থানীয় জেলে শফিউল আলম ও মোহাম্মদ হোসেন বলেন, নাফ নদী থেকে যাখন-তখন আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধরে নিয়ে যাচ্ছেন। এ কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। আজ বৃহস্পতিবারও চার জেলেকে ধরে নিয়ে গেল।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরটি পেয়েছি। এ বিষয়ে বিজিবিকে অবহিত করা হয়েছে।’

গণপরিবহনে শৃঙ্খলা আনতে ‘ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা’ দাবি মালিক সমিতির

ত্রিশালে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পাম্প থেকে ৫৮ হাজার লিটার জ্বালানি তেল গায়েব, বিএনপি নেতা বহিষ্কার

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থী সংঘর্ষ, জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ

চালডাল ডটকমে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মী ছাঁটাই, প্রতিবাদে কর্মবিরতি

রাত পোহালেই ভোট, কে হচ্ছেন শেরপুর-৩ আসনের অভিভাবক

পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু

চাঁদপুরে মিড-ডে মিলে পচা ডিম, শিক্ষার্থীদের ক্ষোভ

ভোজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে পাবনায় মানববন্ধন

পয়লা বৈশাখে এবার জনসমাগম বেশি হবে, নিরাপত্তাও বাড়ানো হয়েছে: ডিএমপি কমিশনার