হোম > সারা দেশ > সিলেট

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে অর্ধলাখ ঘনফুট বালু জব্দ, আটক ৯

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 

ফাইল ছবি

সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ে অবৈধভাবে বালু তোলা বন্ধে টাস্কফোর্স অভিযান চালিয়েছে। এ সময় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮০-৯০টি বারকি ও ১৬টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, পরিদর্শক (তদন্ত) মো. কবীর হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার হারুনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন...উপদেষ্টা’

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

যাত্রাবাড়ীতে লেগুনাচালককে ‘পিটিয়ে’ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

রাউজানে পুকুরে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ভাঙচুর

কাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

বিএনপি নেতা সারওয়ারের ওপর হামলা: সাবেক প্রতিমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রত্যাশা-প্রাপ্তির ব্যবধান কমাতে কাজ করছি: প্রতিষ্ঠাবার্ষিকীতে ববি ভিসি

কক্সবাজারে বিএনপি দলীয় এমপির বহরের গাড়িচাপায় শিশু নিহত

স্কুলের সামনে পুকুর খনন বিএনপি নেতার, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবকেরা

পটুয়াখালীতে প্রশাসনের বাজার তদারকি, ক্ষোভে দোকান বন্ধ