হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, এক পরিবারের চারজনসহ নিহত ৫

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু ও দুই নারী রয়েছেন।

আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার ধলিরছড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।

নিহতরা হলেন সদর উপজেলার ভারুয়াখালীর জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা (২৭), তাঁর বোন রেনু আক্তার (১৩), আসমাউলের দুই শিশুসন্তান আতা উল্লাহ (১) ও আশেক উল্লাহ (৩) এবং অটোরিকশাচালক হাবিব উল্লাহ।

নিহত আসমাউল হোসনা ও রেনু আক্তারের বাবা জাফর আলম জানান, তাঁর দুই মেয়ে ও দুই নাতিসহ বাপের বাড়ি থেকে রামুর কালিরছড়া আসমাউলের শ্বশুরবাড়ি যাচ্ছিল। এ সময় তাঁদের অটোরিকশাটি ধলিরছড়া রেলক্রসিং পার হওয়ার সময় আকস্মিক চট্টগ্রামমুখী একটি ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক হাবিব উল্লাহসহ পাঁচজন নিহত হন।

রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া রেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক ও যাত্রীরা নিহত হয়েছে।

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চাঁদাবাজির অভিযোগে দলীয় ৩ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী