হোম > সারা দেশ > ঢাকা

৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএনসিসির মশকনিধন অভিযান শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বিশেষ মশকনিধন কার্যক্রমের উদ্বোধন করেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন রাজধানীর ৫৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম শুরু করা হয়েছে।

‎আজ শনিবার সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বিশেষ মশকনিধন কার্যক্রমের উদ্বোধন করেন।

‎অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, সামনে বর্ষা মৌসুম। এ সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল ও কলেজ ক্যাম্পাসগুলো খুলছে। এসব ক্যাম্পাসে যেন এডিস মশার প্রজনন না ঘটে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

‎জানা যায়, ঈদের দীর্ঘ ছুটি পরবর্তী সময়ে অফিস-আদালত, স্কুল-কলেজসহ বিভিন্ন ভবন ও আঙিনায় এডিস মশার প্রজনন ও বংশবিস্তারের ঝুঁকি বেড়ে যায়। সে জন্য শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে ‎‘ক্লিন স্কুল, নো মস্কিউটো’ শিরোনামে এ মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে।

‎ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, এই কর্মসূচির আওতায় ডিএনসিসির অন্তর্গত ৫৩৬টি স্কুল, কলেজ, মাদ্রাসায় তিন দিনব্যাপী সমন্বিত পদ্ধতিতে এডিস মশার প্রজননক্ষেত্র অপসারণ, ধ্বংসসহ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

‎ডিএনসিসি জানিয়েছে, এ কর্মসূচির অংশ হিসেবে এডিস মশা জন্মাতে পারে —এমন সম্ভাব্য সব উৎস ও প্রজননক্ষেত্র অপসারণ বা ধ্বংস করা হবে। পাশাপাশি বন্ধ শ্রেণিকক্ষসহ স্কুল প্রাঙ্গণ ও আশপাশে লার্ভিসাইডিং (লার্ভা নিধন) ও এডালটিসাইডিং (মশকনিধন) কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের এডিস মশা ও ডেঙ্গু রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ধারণা দেওয়া হবে।

ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ

খেতে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নাফ নদী থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

রানা প্লাজায় ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেও ফেরি দুর্ঘটনায় পদ্মায় হার মানলেন নাসিমা

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪১ লাখ টাকার টোল আদায়

দ্বিগুণ ভাড়া নিয়েও যাত্রীদের মাঝপথে নামিয়ে দেওয়ার অভিযোগ