কিশোরগঞ্জের সদর উপজেলার চিকনিরচর গ্রামে মিলন মিয়া নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে চিকনিরচর গ্রামের একটি ফিসারি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একই গ্রামের মজিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে কিশোরগঞ্জ শহরে যান মিলন মিয়া। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে চিকনিরচর এলাকায় একটি ফিসারির পাড়ে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানায়, মিলন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন পুলিশ ও নিহতের স্বজনরা।