হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে আন্দোলন অব্যাহত

ভোলা সংবাদদাতা

ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে ভোলা শহরে অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে এলাকাবাসীর আন্দোলন অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকালে সুন্দরবন গ্যাস কোম্পানির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা ভোলা শহরের সার্কিট হাউস রোডে অবস্থিত পেট্রোবাংলার ঠিকাদারি প্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে ভোলা শহরে অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে সুন্দরবন গ্যাস কোম্পানি ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার প্রকৌশলী অলিউল্ল্যাহ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোলাবাসীর দাবির বিষয়টি আমরা পেট্রোবাংলা, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। আমরা যতটুকু জেনেছি, এর প্রেক্ষিতে আগামী ২৮ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদে একটি জরুরি সভা হওয়ার কথা রয়েছে।’ সেই পর্যন্ত ভোলাবাসীকে শান্ত থাকারও অনুরোধ জানান তিনি।

প্রকৌশলী অলিউল্ল্যাহ আরও জানান, ভোলা পৌর শহরে এ পর্যন্ত ২ হাজার ৩৭৫ জনের ঘরে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া আবেদন জমা আছে আরও ২ হাজার ১৫টি। এর মধ্যে টাকা জমা নেওয়া হয়েছে ৭৭৭টি।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী