হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে অগ্নিকাণ্ডে পুড়ল ঝুটের গুদামসহ ৩০ দোকান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় আজ ভোরে অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ দোকানপাট দাউ দাউ করছে জ্বলছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুট গুদামে আগুন লাগার খবর আসে। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন।

শাহিন আলম আরও বলেন, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গেলেও সেখানে আশপাশে কোনো পানির ব্যবস্থা ছিল না। এর জন্য কাজে বেগ পেতে হয়। পরে পাশের উত্তরা ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়।

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় আজ ভোরে ঝুট গুদামের আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

ঝুট গুদাম থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে ফায়ার সার্ভিসের এই জ্যেষ্ঠা কর্মকর্তা বলেন, আগুনে প্রায় ৩০টি দোকানঘর পুড়ে গেছে। সেখানে ঝুট গুদাম ছাড়াও রঙের গুদাম, কাঁচামাল ও মুদির মালসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী